সিলেটের সঙ্গে রেলযোগাযোগ বিচ্ছিন্ন

তেলবাহী কনটেইনার ট্রেন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

জেলার শাহজীবাজার রেলস্টেশন অদূরে রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় স্টেশন মাস্টার জানান, বেলা ১২টায় আখাউড়া থেকে সিলেটগামী তেলবাহী ৩টি কনটেইনার ট্রেন লাইনচ্যুত হলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এতে ঢাকা চট্টগ্রাম ও সিলেটমুখী যাত্রী ও মালবাহী ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে বলে শায়েস্তাগঞ্জ জংশনের সহকারী স্টেশন মাস্টার মুশফিক হোসেন জানিয়েছেন।

তিনি জানান, কনটেইনার সরানোর জন্য উদ্ধারকারী ট্রেন আখাউড়া থেকে রওনা হয়েছে।