মুজিববর্ষ উপলক্ষে প্রেস কাউন্সিলের উদ্যোগে শরীয়তপুর প্রেসক্লাবে বই প্রদান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে প্রেস কাউন্সিলের উদ্যোগে শরীয়তপুর প্রেসক্লাবে বই প্রদান করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের চৌরঙ্গীর মোড় শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অফিসে এ বই বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, সহসভাপতি শেখ খলিলুর রহমান, স্থানীয় দৈনিক হুংকার পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান (হাবিব), শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রোকনুজ্জামান পারভেজ, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান খান, প্রথম আলোর সত্যজিত ঘোষ, চ্যানেল আইর এসএম মজিবুর রহমান, ইনডিপেনডেন্ট টেলিভিশনের নুরুল আমিন রবিন, যমুনা টেলিভিশনের কাজী মনিরুজ্জামান, দেশ রূপান্তর ও জাগোনিউজ২৪.কমের প্রতিনিধি মো. ছগির হোসেন, দীপ্ত টিভির রাজিব হোসন রাজন, দৈনিক বর্তমানের খোরশেদ আলম বাবুল, বৈশাখী টিভির মো. খালেক পেদা ইমন, নিউজ২৪ টিভির প্রতিনিধি রতন মাহমুদ, বাংলা টিভির নয়ন দাস।

বই বিতরণকালে উপস্থিত সাংবাদিকেরা বলেন, প্রেস কাউন্সিলের মাধ্যমে সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণসহ তাদের আত্মমর্যাদা প্রতিষ্ঠায় সহায়তা করা হচ্ছে। সাংবাদিকতার ওপর বইও বিতরণ করা হচ্ছে।

এ সময় বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদের পিএস মো. শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমরা শরীয়তপুর প্রেসক্লাবে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও সাংবাদিকতার ওপর লেখা বই সমূহ বিতরণ করেছি।