হাকিমপুরে প্রাণনাশের হুমকিতে নারীকে ধর্ষণ

দিনাজপুরের হাকিমপুরে প্রাণনাশের হুমকি দিয়ে এক নারীকে (২৭) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার বৈগ্রাম এলাকার ওই ঘটনায় রাজু আহম্মেদ (৩০) নামে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন ভুক্তভোগী।

ঘটনার পর থেকেই পলাতক ওই যুবক। অভিযুক্ত রাজু ওই এলাকার অজিত মিয়ার ছেলে।

মামলার এজাহারে বলা হয়, দীর্ঘদিন ধরেই ওই নারীকে রাস্তাঘাটে উত্ত্যক্ত করত রাজু। গত রবিবার দুপুরে ওই নারীর স্বামী বাড়ি না থাকায় ঘরে ঢুকে প্রাণনাশের হুমকি দিয়ে তাকে ধর্ষণ করে রাজু। একপর্যায়ে ওই নারীর দেবর বিষয়টি টের পেয়ে রাজুকে প্রথমে আটক করলেও কৌশলে পালিয়ে যায় সে। এর আগেও বেশ কয়েকবার একই কায়দায় রাজু ওই নারীকে ধর্ষণ করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, সোমবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই নারীকে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত রাজুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।