আগামী ২৬ মার্চ থেকেই ঢাকা থেকে ভারতের শিলিগুড়ি রুটে নতুন যাত্রীবাহী ট্রেন চালু হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। গতকাল সোমবার ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে মন্ত্রীর বৈঠকের পর মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৭ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের চিলাহাটি এবং ভারতের হলদিবাড়ি অংশের মধ্যে নতুন রেলযোগাযোগ উদ্বোধন করবেন। এ উপলক্ষে একটি খালি ওয়াগন চিলাহাটি থেকে হলদিবাড়ি যাবে। পরবর্তী সময়ে মালবাহী ট্রেন এই রুটে চালানো হবে। যাত্রীবাহী ট্রেন আগামী ২৬ মার্চ চালানো হবে।
রেলপথমন্ত্রী ঢাকা-শিলিগুড়ি নতুন ট্রেন চালানোর পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য হাইকমিশনারকে অনুরোধ জানান।