বার্মিংহামে অত্যাধুনিক মসজিদ কমপ্লেক্স

পর্যটকদের আকর্ষণ করতে যুক্তরাজ্যের বার্মিংহামে একটি অত্যাধুনিক মসজিদ কমপ্লেক্সের অনুমোদন দিয়েছে বার্মিংহাম সিটি কাউন্সিল। বার্মিংহাম মেইলের তথ্য মতে, ৭ তলাবিশিষ্ট নান্দনিক স্থাপত্যের এই মসজিদের সঙ্গে আরও থাকছে কমিউনিটি সেন্টার, গার্লস স্কুল, আবাসিক এরিয়া এবং শপিং কর্নার। দ্বিগুণ উচ্চতাবিশিষ্ট নামাজকক্ষের আয়তন ৬৪০ বর্গমিটার। এখানে নিয়মিত ৫০০ জন এবং জুমার নামাজে ২৫০০ জন মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। ওপরের ফ্লোরগুলোতে থাকছে কনফারেন্স হল, প্রদর্শনকক্ষ, লাইব্রেরি ও ছাদবাগান।

মুসলিম জনসংখ্যা বিবেচনায় লন্ডনের পর বার্মিংহাম ইংল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর। ২০১১ সালের আদমশুমারি মতে, বার্মিংহামের মোট জনসংখ্যার ২১ দশমিক ৮ শতাংশই মুসলমান। পুরো ইংল্যান্ড ও ওয়েলসের তুলনায় এই সংখ্যা অনেক বেশি।