নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নদীর জায়গা দখল করে উন্নয়ন কর্মকা- পরিচালনা সরকার প্রশ্রয় দেবে না। উন্নয়নের কথা বলে নদীর জায়গা অবৈধভাবে দখল করে কেউ পার পাবে না। নদী তীরের জায়গা দখল রোধে সরকার সঠিক পথে এগোচ্ছে। নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিতে চাই। গতকাল মঙ্গলবার রাজধানীর শ্যামপুরে বিআইডব্লিউটিএ’র ভাসমান ডক পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
নৌপ্রতিমন্ত্রী বলেন, ‘কভিড-১৯ মহামারীর কারণে উচ্ছেদ কার্যক্রম ধীরগতিতে চললেও বর্তমানে কার্যক্রম চলমান রয়েছে। ধারাবাহিকভাবে কাজ করা হবে। নদী তীরের সীমানা চিহ্নিত করা হয়েছে।’
ঢাকার এক সংসদ সদস্যের ৫৪ একর জায়গা দখলের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘৫৪ একরের যে কথাটা বলা হচ্ছে, এর সঙ্গে বিআইডব্লিউটিএ বা নৌ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। আমাদের আট একরের বাইরের জায়গাটা ৪৬ একর রাজউকের। রাজউক বলছে এ জায়গাটা জলাশয় ছিল, জলাশয়ের মধ্যে পাওয়ার প্ল্যান্ট করা হয়েছে। বিরোধটা আসলে আমাদের সঙ্গে নয়, রাজউকের সঙ্গে। আমাদের সঙ্গে যেটা বিরোধ ছিল, আমরা মার্চ মাসে সীমানা দিয়ে দিয়েছি। সরকার যখন চিহ্নিত করে ফেলে আর পরিবর্তন করার সুযোগ নেই।