নওগাঁ মহাদেবপুর উপজেলায় লেডিস ক্লাবের উদ্যোগে রাবেয়া পল্লী অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন সুবিধাবঞ্চিত ২২৪ জন শিশুর মাঝে শীতবস্ত্র (কম্বল) ও মাস্ক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে রাবেয়া পল্লী অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণী এবং লেডিস ক্লাব মহাদেবপুর এর সভাপতি মিসেস জেইন ইফফাত লগ্ন উপস্থিত থেকে এসব বিতরণ করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুনসহ লেডিস ক্লাবের সকল সদস্যরা।