উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে হওয়া মামলায় পাবনার সাঁথিয়া পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রামাণিকের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন। গত রবিবার দুদক পাবনা আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক আতিকুর রহমান আদালতে এ চার্জশিট জমা দেন।
আতিকুর রহমান জানান, সাঁথিয়া পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রামাণিক ক্ষমতার অপব্যবহার করে একক সিদ্ধান্তে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সাঁথিয়া পৌরসভায় বাস্তবায়নাধীন কাজের বিল পরিশোধের জন্য পরিচালিত সোনালী ব্যাংক সাঁথিয়া শাখার চলতি হিসাব নং-১৫৪৪ হতে ২৯ আগস্ট ২০১১ থেকে ২৮ জুন ২০১৭ তারিখ পর্যন্ত ৫ কোটি ৭৫ লাখ ৯৩ হাজার ৯৮৪ কোটি টাকা ঋণের নামে উত্তোলন করেছেন।