পাকিস্তান সফর নিশ্চিত দক্ষিণ আফ্রিকার

নিরাপত্তা ও করোনাভাইরাসের শঙ্কা দূরে ঠেলে পাকিস্তান সফর নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। জানুয়ারি-ফেব্রুয়ারিতে দুই টেস্ট, তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে ২১ বছর পর প্রথম পাকিস্তানে আসবে তারা। ১৬ জানুয়ারি করাচিতে পা রাখবে দক্ষিণ আফ্রিকা। ২৬ জানুয়ারি থেকে করাচি টেস্টের আগে নিয়ম অনুযায়ী কোয়ারেন্টাইনে থাকবে তারা। তবে কোয়ারেন্টাইন চলাকালীন অনুশীলন সুবিধা পাবে দক্ষিণ আফ্রিকা। ৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে হবে দ্বিতীয় টেস্ট। টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ হবে লাহোরে।