বিএসএমএমইউর নার্স নিয়োগে চূড়ান্ত তালিকা প্রকাশ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সিনিয়র স্টাফ নার্স পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিতদের ফল প্রকাশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ তালিকা প্রকাশ করা হয়। এতে ৬০০ জনকে নিয়োগদানের জন্য নির্বাচিত করা হয়েছে। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চূড়ান্তভাবে নির্বাচিতদের বর্তমান ঠিকানায় এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়োগপত্র পাঠানো হয়েছে। এ ছাড়া বিএসএমএমইউর ওয়েবসাইটেও তাদের রোল নম্বর প্রকাশ করা হয়েছে। মোট ৬০০ জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগের জন্য চলতি বছর বিজ্ঞপ্তি দেয় বিএসএমএমইউ কর্র্তৃপক্ষ। গত ১৬ অক্টোবর লিখিত পরীক্ষা নেওয়া হয়। ৬০০ পদের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৫ হাজার ৮২১ জন। লিখিত পরীক্ষায় ১ হাজার ২৬৫ জন উত্তীর্ণ হয়। পরবর্তী সময়ে মৌখিক পরীক্ষার মাধ্যমে ৬০০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।