এফসিআইয়ের সহযোগী মার্কেন্টাইল ব্যাংক

মার্কেন্টাইল ব্যাংক সম্প্রতি এফসিআইয়ের সহযোগী সদস্য হিসেবে যোগ দিয়েছে। এতে মার্কেন্টাইল ব্যাংক ৯০টির বেশি দেশে এফসিআইয়ের ৪০০ সদস্যের মাধ্যমে ব্যাংকের বিদ্যমান এবং সম্ভাব্য গ্রাহকদের রপ্তানি ও আমদানি ফ্যাক্টরিং সেবা দিতে পারবে। এফসিআই মহাসচিব পিটার মুলরয় স্বাক্ষরিত চিঠির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংককে এ খবরটি নিশ্চিত করা হয়েছে।

ওপেন অ্যাকাউন্ট ট্রেডের মাধ্যমে রপ্তানিকৃত পণ্যের ফ্যাক্টরিং ও ফিন্যান্সিংয়ের জন্য গ্লোবাল প্রতিনিধি সংস্থা এফসিআই। পিটার মুলরয় বলেন, আন্তর্জাতিক ফ্যাক্টরিং প্রবৃদ্ধিতে মার্কেন্টাইল ব্যাংক ভূমিকা রাখবে। মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী এফসিআইয়ের সহযোগী সদস্য হওয়াকে ব্যাংকের জন্য একটি বড় পদক্ষেপ হিসেবে অভিহিত করে বলেন, এফসিআই প্ল্যাটফর্মের মাধ্যমে গ্লোবাল ফ্যাক্টরিং মার্কেট ব্যবহার করে আমরা ওপেন অ্যাকাউন্টের আওতায় রপ্তানিকারকদের উদ্ভাবনী সমাধান দিতে পারব। বিজ্ঞপ্তি