বাংলাদেশ-ভারত কটন ফেস্টিভাল

বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের উদ্যোগে গতকাল শনিবার ঢাকায় বাংলাদেশ-ভারত যৌথ কটন ফেস্টিভাল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বক্তব্য রাখেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন, আইবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ, আইসিএএল সভাপতি মাহেশ সারদা প্রমুখ। ফেস্টিভালে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে গুরুত্ব আরোপ করা হয়।