সরকারি নির্দেশ অমান্য

ক্লাস নেওয়ায় কুষ্টিয়ায় পাঁচ শিক্ষককে অর্থদন্ড

করোনাভাইরাস মহামারীকালে সরকারি নির্দেশ অমান্য করে বিদ্যালয়ে

শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার দায়ে কুষ্টিয়ার মিরপুরে পাঁচ শিক্ষককে অর্থদ- করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ^াসের

নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল উপজেলার নিমতলা এলাকার ‘নিমতলা দারুস সালাম অনলাইন মডেল স্কুল’-এ চালানো হয় এ অভিযান।

ওই শিক্ষকরা হলেন শুভ (২০), সোহাগ আলী (১৭), ফিরোজ মাহমুদ (৩০), ফরিদুজ্জামান (২০) ও রশিদ আহম্মেদ (২১)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরকারি নির্দেশ অমান্য করে ওই বিদ্যালয়ে নিয়মিত পাঠদান করা হয় বলে অভিযোগ পাওয়া যায়। গতকাল দুপুরে বিদ্যালয়ে গিয়ে এর সত্যতা পাওয়া গেলে বিদ্যালয়টির পাঁচ শিক্ষককে আটক করে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।