নাটোর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে মালবাহী ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তি (৫০) নিহত হয়েছে। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে। রোববার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, রোববার সকালে রেল স্টেশন প্ল্যাটফর্মের দক্ষিণ পার্শ্বের ডাবতলা এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। পার্বতীপুর থেকে খুলনাগামী ওই মালবাহী ট্রেনটি(মালগাড়ি) নাটোর স্টেশন প্ল্যাটফর্ম অতিক্রম করার সময় ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে। বিষয়টি তাৎক্ষণিক সান্তাহার রেলওয়ে থানাকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে আইনানুগ ব্যবস্থা নিতে লাশটি নিয়ে গেছেন।
নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ও বেশ কিছু দিন ধরে স্টেশন এলাকায় চলাফেরা করত বলেও জানান তিনি।