করোনায় খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়কের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মালিক সরোয়ার উদ্দীনের (৬৩) মৃত্যু হয়েছে।

গত শনিবার রাত ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

খুমেক হাসপাতালের করোনা ইউনিটের ইনচার্জ ডা. ফরিদ উদ্দীন মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন।

খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল জানান, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মালিক সরোয়ার উদ্দীন করোনায় আক্রান্ত হয়ে দু’দিন আগে খুমেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে শনিবার রাতে তার মৃত্যু হয়েছে।

মালিক সরোয়ারের মৃত্যুতে খুলনার আওয়ামী লীগের নেতাকর্মীরা শোকপ্রকাশ করেছেন।