বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল নিশ্চিত করার ম্যাচে বিশাল পুঁজি গড়েছে জেমকন খুলনা।
সোমবার মিরপুরে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে খুলনা। ওপেনার জহুরুল ইসলাম অমির পর মাহমুদউল্লাহর ক্যামিও ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২১০ রান করে দলটি।
জহুরুল ৫১ বলে ৮০ রান করেছেন ৫ চার ও ৪ ছক্কায়। মাহমুদউল্লাহ মাত্র ৯ বলে ৩০ রান করেন ২ চার ও ৩ ছক্কায়।
এ ছাড়া ইমরুল কায়েস ১২ বলে ২৫, সাকিব আল হাসান ১৫ বলে ২৮, আরিফুল হক ৯ বলে ১৫ রান করেন।
চট্টগ্রামের পক্ষে সর্বাধিক ২ উইকেট নেন মোস্তাফিজুর রহমান।
এই ম্যাচে জয়ী দল ফাইনালে পা রাখবে। আর হেরে যাওয়া দল আরেকটি সুযোগ পাবে। মঙ্গলবার দ্বিতীয় কোয়ালিফায়ারে বেক্সিমকো ঢাকার বিপক্ষে খেলবে তারা।