পদ্মা সেতুর নাম ফজিলাতুন্নেছা মুজিব ‘বঙ্গমাতা সেতু’ করার দাবিতে টুঙ্গিপাড়ায় এক ব্যক্তি সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলন আয়োজক সিরাজদ্দৌলা চৌধুরীর বাড়ি রংপুর সদরে।
সোমবার বেলা ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্সের উন্মুক্ত মঞ্চে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনের আয়োজক সিরাজদ্দৌলা চৌধুরী বলেন, বাংলাদেশের বহুদিনের স্বপ্ন পদ্মা সেতু। দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকািন্তক চেষ্টায় সেতু এখন পুরোটাই দৃশ্যমান। বঙ্গবন্ধুর সকল সফলতার পেছনে সব সময় শক্তি ও প্রেরণা দিয়েছেন তার সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব।
তিনি বলেন, আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে সেতুটির নাম ‘বঙ্গমাতা সেতু’ করার দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ আহমেদ হোসেন মির্জা তার দাবির প্রতি সমর্থন জানান।