মৌলবাদ নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত সজাগ থাকতে হবে : তাপস

বাংলাদেশ থেকে সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদী শক্তি সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

গতকাল সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রভাতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আহ্বান জানান তিনি।

শেখ তাপস আরও বলেন, ‘শহীদ বুদ্ধিজীবীসহ যে ৩০ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, তাদের সেই আত্মত্যাগের বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে।’