বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে শক্ত ভিত গড়তে ব্যর্থ হল বেক্সিমকো ঢাকা। গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমেছিল দলটি। কিন্তু ২০ ওভারে ১১৬ রানেই গুটিয়ে গেছে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন দলটি।
মুশফিকুর রহিম, শরিফুল ইসলাম দুর্দান্ত বোলিং করেছেন। ফিজ ৩টি ও শরিফুল নেন ২ উইকেট। অন্য যে চার বোলার হাত ঘুরিয়েছেন তারাও উইকেটের দেখা পেয়েছেন।
ঢাকার পক্ষে মুশফিক ও আল-আমিনের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ২৫ রান করে। ইয়াসির আলি রাব্বির ব্যাট থেকে আসে ২৪ রান।
সংক্ষিপ্ত স্কোর
বেক্সিমকো ঢাকা
১১৬/১০ (২০ ওভার) (মুশফিক ২৫, আল-আমিন ২৫, ইয়াসির ২৪, নাঈম ১২; মোস্তাফিজ ৩২/৩, শরিফুল ১৭/২, নাহিদুল ১৫/১)।