আদর্শ-রকমারির গল্প প্রতিযোগিতায় বিজয়ী যারা

প্রকাশনা প্রতিষ্ঠান ‘আদর্শ’ ও অনলাইন বুকশপ ‘রকমারি ডটকম’ নবীন লেখকদের উৎসাহিত করতে গল্প প্রতিযোগিতার আয়োজন করে। ১৬ ডিসেম্বর প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, কথাসাহিত্যিক মাহবুব মোর্শেদ, লেখক আশীফ এন্তাজ রবি ও সাদাত হোসাইন।

‘আদর্শ’র সম্পাদক কবি রওশন আরা মুক্তা বলেন, ঘোষণা দেওয়ার এক মাসের মধ্যেই প্রায় আঠার শ গল্প জমা পড়ে। এত গল্প জমা পড়বে সেটা আমরা কল্পনাও করতে পারিনি। 

প্রতিযোগিতার সেরা তিন বিজয়ী হলেন নাফিস ফুয়াদ, সাব্বির জাদিদ ও শরীফা সুলতানা। পুরস্কার হিসেবে তাদের দেওয়া হবে বই। 

মুক্তা জানান, সেরা তিন বিজয়ীসহ প্রতিযোগিতায় নির্বাচিত মোট ত্রিশ গল্পকারের গল্প নিয়ে আগামী বইমেলায় একটি সংকলন প্রকাশ করবে আদর্শ।