হাতিয়ার মেঘনায় মঙ্গলবার দুপুরে ডুবে যাওয়া বরযাত্রীবাহী ট্রলারটির নিখোঁজ আটজনের মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে হাতিয়া কোস্টকার্ড।
উদ্ধারকৃত হাসান উদ্দিন (৭) হাতিয়ার দুই নম্বর চানন্দি ইউনিয়নের আল আমিন গ্রাম বাজারের পশ্চিম পার্শ্বের আব্দুল কাদেরের ছেলে।
হাতিয়া কোস্ট গার্ড স্টেশনের দায়িত্বপ্রাপ্ত সিপিও মোহাম্মদ আলী এবং হাতিয়ার মোরশেদ বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক আবুল হাসান এ খবর নিশ্চিত করেন।
কোস্টগার্ড শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার ট্রাংকির চরের পাশের মেঘনা থেকে লাশটি উদ্ধার করে।