গার্মেন্টস খাতে শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবিগুলো নিয়ে কাজ করার লক্ষে আত্মপ্রকাশ করল ‘গার্মেন্টস ওয়ার্কার্স ইউনিয়ন’ নামে একটি শ্রমিক সংগঠন। এতে সর্বসম্মতিক্রমে মশিউর রহমান খোকনকে আহবায়ক ও সত্যজিৎ বিশ্বাসকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। কমিটির অন্যান্য সম্মানিত সদস্যরা হলেন অ্যাডভোকেট ফরিদা ইয়াসমিন, শিশির কমল, আইন উদ্দিন, ইকবাল হোসেন, আবু রায়হান বখশি, একরামুল হক, রেজাউল ইসলাম, রাজু হাওলাদার, সেলিম বখশি ও জামরুল বখশি। গত ১৬ ডিসেম্বর বিজয় উৎসবের দিনে গাজীপুর কাশিমপুর শিল্পাঞ্চলে দিনব্যাপী একটি বিশেষ প্রতিনিধি সভা হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চলের শ্রমিক প্রতিনিধিরা অংশ নেন। সভায় গার্মেন্টস মিকদের ন্যায্য মজুরি ১৬ হাজার টাকা ঘোষণা, অবাধ ট্রেড ইউনিয়ন এবং গার্মেন্টস খাতে নিয়োজিত শ্রমিকদের চিহ্নিত অধিকারগুলো আদায়ের নানা কৌশল নিয়ে আলোচনা করা হয়। বিজ্ঞপ্তি।