নারায়ণগঞ্জের রূপগঞ্জে কেক কেকে, র্যালি ও আলোচনা সভাসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক দেশ রূপান্তরের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার সকালে উপজেলার মুড়াপাড়া মঠেরঘাট এলাকার রূপগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ে কর্মসূচি পালন করা হয়।
সভায় রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, গবেষক, কলামিস্ট লায়ন মীর আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নূসরাত জাহান।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ থানার ওসি তদন্ত জসিম উদ্দিন, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বরকত উল্লাহ, সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি মনির হোসেন, রূপগঞ্জ ইসলামী যুব আন্দোলনের সভাপতি ইমদাদুল হাসেমী, রূপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিল সিকদার, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, সাংবাদিক সুশীল সরকার, নিজাম উদ্দিন, এসএম শাহাদাত, আশিকুর রহমান হান্নান, সাইফুল ইসলাম, মাহবুব আলম প্রিয়, নজরুল ইসলাম, দৈনিক দেশ রূপান্তরের রূপগঞ্জ প্রতিনিধি আতাউর রহমান সানী, জিন্নাত হোসেন জনি, জাহাঙ্গীর মাহমুদ, রুবেল শিকদার, সাইদুর রহমান, সূজন মিয়া, নূর আলম, ফয়সাল আহমেদ, শরীফ হোসেন প্রমুখ।
র্যালিটি রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় অতিথিরা দৈনিক দেশ রূপান্তর পত্রিকা নিজেদের হাতে তুলে নিয়ে পত্রিকাটির সফলতা কামনা করেন।