সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো দেশের বহুল প্রচারিত বাংলা দৈনিক দেশ রূপান্তর পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী।
রবিবার বেলা ১২টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সামনে থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতির পাবলিক লাইব্রেরিতে এসে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী সাংবাদিক ও কলামিস্ট হোসেন তওফিক চৌধুরী, সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি পংকজ কান্তি দে, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সচেতন নাগরিক কমিটির সহসভাপতি ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতির পাবলিক লাইব্রেরির সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীন, প্রভাষক মশিউর রহমান, উদীচী শিল্পী গোষ্ঠী সুনামগঞ্জের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি ও ৭১ টিভির প্রতিনিধি শামস শামিম, থিয়েটার সুনামগঞ্জের দলনেতা দেওয়ান গিয়াস চৌধুরী, রঙ্গালয় থিয়েটারের উপদেষ্টা শাহীন বাহার খান, মফস্বল সাংবাদিক ফোরামের সহসভাপতি ফরিদ মিয়া, উদীচী শিল্পী গোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম মাহবুব, রঙ্গালয় থিয়েটারের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, জাগোনিউজ প্রতিনিধি লিপসন আহমেদ, সুনামগঞ্জ প্রকাশক ও হকার্স সমিতির সভাপতি শফিক আহমদ ব্যবসায়ী এম এ হালিমসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও নাট্যকর্মীরা।