নাটোর বালিকা শিশু সদনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নাটোরে র‌্যালি ও কেক কেটে দৈনিক দেশ রূপান্তরের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার সকাল ১১টায় দিঘাপতিয়া বালিকা শিশু সদনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোরের এনডিসি জুয়েল ইসলাম, পিআইবির সিনিয়র প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী, দিঘাপতিয়া এম. কে অনার্স কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক, দিঘাপতিয়া বালিকা শিশু সদনের সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল, নাটোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাপ্পী লাহেড়ী, বাসসের নাটোর প্রতিনিধি ফরায়েজি রফিক আহমদ বাবন।