আখাউড়ায় দেশ রূপান্তর পত্রিকার ২য় বর্ষপূর্তি উদযাপন

র‌্যালি, আলোচনাসভা ও কেক কাটার মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাঠকপ্রিয় জাতীয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সাফল্যের ২য় বর্ষপূর্তি উদযাপন করা হয়।

এ উপলক্ষ্যে রবিবার দুপুরে আখাউড়া উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে দেশ রূপান্তরের আখাউড়া প্রতিনিধি জালাল হোসেন মামুনের সঞ্চালনায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মো. আবু ছায়েদ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর -এ- আলম।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা অফিসার ইর্নচাজ রসুল আহম্মদ নিজামী, বীর মুক্তিযোদ্ধা জাহের মিয়া খন্দকার, আখাউড়া স্থলবন্দরের সিএন্ডএফ’র সাধারণ সম্পাদক ফোরকান আহাম্মদ খলিফা, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার ভূঁইয়া, আখাউড়া  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হান্নান খাদেম, আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক ফজ্জলে রাব্বি প্রমূখ।

এ সময় বক্তারা পত্রিকাটির ২য় বর্ষপূর্তিতে সম্পাদকসহ সব কলাকুশলীকে অভিনন্দন জানান এবং পত্রিকার সফলতা কামনা করেন। বক্তারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হান্নান মিয়া, আখাউড়া  দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য হান্নান মিয়া, সিনিয়র সাংবাদিক নাসির উদ্দিন, কাজী সুহিন, বাদল আহম্মদ খান,  মোশারফ কবির, সাদ্দাম হোসেন, অমিত হাসান আবির, রুবেল আহম্মেদ, অমিত হাসান অপু ও ইসমাইল মিয়া।

পরে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।