ঝালকাঠিতে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী

ঝালকাঠিতে বহুল প্রচারিত বাংলা দৈনিক দেশ রূপান্তরের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল সাড়ে ৯টায় ঝালকাঠি প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী। এ সময় উপস্থিত অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন জেলা প্রশাসক।

ঝালকাঠি প্রতিনিধি মঈনুল হক লিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার ও ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি চিত্ত রঞ্জন দত্ত।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাড. আক্কাস সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা, মানিক রায়, হেমায়েত উদ্দি হিমু, মাওলানা আ. রশিদ, হাসনাইন তালুকদার দিবস, রতন আচার্য, অলোক সাহা, রাজু খান, ঝালকাঠি জেলা শিক্ষক সমাজের সভাপতি মো. রফিকুল ইসলাম ও আবু নাঈমসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। 

পরে প্রেস ক্লাবের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাবের সামনেই শেষ হয়।