‘দেশ রূপান্তরের বয়স ২ হলেও তাদের কার্যক্রম পরিপক্ক’

চট্টগ্রামের মিরসরাইয়ে দেশ রূপান্তরের দুই বছর পূর্তির অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। মিরসরাইয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ হতে শোভাযাত্রা শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর দু’টি দেশাত্ববোধক গান পরিবেশন করেন স্থানীয় শিল্পি মহিবুল আলম আরিফ।

দেশ রূপান্তর মিরসরাই প্রতিনিধি শারফুদ্দীন কাশ্মীরের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার, ৯ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান উদ্দিন, ১ নম্বর করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী, মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবল চাকমা, মিরসরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আলাউদ্দিন ও মিরসরাইয়ের উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুর রহমান।

বক্তারা দেশ রূপান্তরের জন্য শুভকামনা জানিয়ে বলেন, ‘দেশ রূপান্তরের বয়স দুই বছর হলেও তাদের কার্যক্রম পরিপক্ক। নিউজের মান ভালো, ছাপাও ভালো।

তারা দেশ রূপান্তরের কাছ থেকে আরো ভালো এবং পজিটিভ নিউজ প্রত্যাশা করেন। তারা দেশ রূপান্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আলোচনার ফাঁকে চলে গান। আলোচনা শেষে উপস্থিত সব অতিথি কেক কেটে, খেয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহি উদ্দিন, মারুফ মডেল ইন্টারন্যাশনাল উচ্চ দ্যিালয়ের প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দিন, মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সিরাজদৌলা, ডা. দাউদুল ইসলাম, মিরসরাই পৌরসভার প্যানেল মেয়র মো. শাখের ইসলাম রাজু, মিরসরাই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর উদ্দিন, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ-৩ এর পরিচালক মো. আলী আহসান, মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপিতি শামছুল আলম দিদার, মিরসরাই পৌরসভার সাবেক মেয়র মো. শাহজাহান, মিরসরাই পৌরসভার কাউন্সিলর মো. জহির উদ্দন, মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মো. ওয়াজি উল্লাহ্, নবজাগরণ ক্লাবের প্রধান উপদেষ্টা মো. নাছির উদ্দিন, মিঠাছড়া বাজার উন্নয়ন কমিটির সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন, মিরসরাই পৌর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মেজবাহ উদ্দিন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুল হাসান জেকি, মিরসরাইয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী, সেচ্ছাসেবী সংগঠন দিপ জ্বেলে যাই’র সাধারণ সম্পাদক মহিবুল আরিফের নেতৃত্বে ওই সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।