কেরানীগঞ্জে দেশ রূপান্তরের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

র‌্যালি, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে কেরানীগঞ্জে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তরের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার বিকেলে কেরানীগঞ্জে দৈনিক দেশ রূপান্তরের কেরানীগঞ্জ অফিসে প্রতিনিধি রাজু আহমেদের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

‌এতে দৈনিক দেশ রূপান্তরের শুভাকাঙ্ক্ষী, এলাকার বিশিষ্টজন ও বিভিন্ন শ্রেণি-পেশার পাঠক অংশ নেন। দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার পর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

এর আগে দুপুরে দেশ রূপান্তরের কেরানীগঞ্জ অফিস থেকে একটি র‌্যালি বের  করা হয়। র‍্যালিতে নানা শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থী অংশ নেন। করোনাকালীন কারণে এবারের আয়োজন সংক্ষিপ্ত ও সীমিত পরিসরে করা হয়।