ওটিটি প্ল্যাটফর্ম ইতিমধ্যেই নাম লিখিয়েছেন বলিউডের নামীদামী তারকাদের অনেকেই। এবার সেই তালিকাতেই যুক্ত হতে যাচ্ছেন শহীদ কাপুর। অ্যামাজন প্রাইম ওরিজিনাল সিরিজের নাম নির্ধারণ না হওয়া একটি ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন শহীদ কাপুর। পরিচালনায় থাকছেন রাজ এবং ডিকে। তবে চমক এখানেই শেষ নয়।
বলিউড হাঙ্গামার সূত্রে জানা গেছে, ওয়েব সিরিজটিতে শহীদের সঙ্গে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতিকে। জানুয়ারি থেকে মুম্বাই ও গোয়ার বেশ কিছু জায়গায় শুটিং শুরু হবে অ্যাকশন থ্রিলারে ভরপুর ওয়েব সিরিজটির।
প্রথমবারের মতো ওটিটি প্লাটফর্মে ও ওয়েব সিরিজে অভিনয় করার ব্যাপারে বেশ উচ্ছ্বসিত শহীদ কাপুর। একই সাথে শহীদের ভক্ত- অনুরাগীরাও প্রথমবারের মত তাকে বিজয় সেতুপতির সাথে দেখা জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
এর আগে দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতির আমির খানের আসন্ন সিনেমা ‘লাল সিং চাড্ডা’য় অভিনয় করার গুঞ্জন থাকলেও পরবর্তীতে সেটি আর বাস্তবায়িত হয়নি।