বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটাসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে গতকাল রবিবার পালিত হয়েছে দেশ রূপান্তরের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। বিভাগ, জেলা-উপজেলা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের কর্ণধার ও কর্মীরা। সাফল্যের দুই বছর স্লোগান নিয়ে অনুষ্ঠানমালায় গণমাধ্যমকর্মীরাও অংশ নেন। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
বগুড়া : শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা। প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় আরও বক্তব্য দেন দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি টি জামান নিকেতা, ভারপ্রাপ্ত সিভিল সার্জন সামির হোসেন মিশু, প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাধারণ সম্পাদক আরিফ রেহমান, সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, প্রেস ক্লাবের সহসভাপতি আব্দুস সালাম বাবু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দেশ রূপান্তরের বগুড়া প্রতিনিধি জে এম রউফ। শেষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ভোলা : শোভাযাত্রার পর প্রেস ক্লাবে বেলা সাড়ে ১১টায় কেক কেটে আলোচনা সভায় অংশ নেন সংবাদকর্মীরা। আলোচনা সভায় বক্তারা খুব অল্প সময়ে দেশ রূপান্তর পাঠকের হৃদয়ে জায়গা করে নিয়েছে বলে উল্লেখ করেন।
ব্রাহ্মণবাড়িয়া : কর্মসূচির মধ্যে ছিল বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজ ও রাজনৈতিক-সাংস্কৃতিক কর্মীদের সমাবেশ, শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা ও মিষ্টি বিতরণ। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে ও দেশ রূপান্তরের প্রতিনিধি মনির হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান, জেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড সাজিদুল ইসলাম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আরজু প্রমুখ।
চাঁদপুর : দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটেন অতিথিরা। এর আগে প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। বক্তব্য দেন চাঁদপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক এ এইচ এম আহসান উল্লাহ প্রমুখ।
কক্সবাজার : প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়। দেশ রূপান্তরের প্রতিনিধি আবদুল আজিজের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য আয়াছুর রহমান, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহাবুবুর রহমানসহ জেলায় কর্মরত সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
ফরিদপুর : প্রেস ক্লাবে আনন্দ শোভাযাত্রা ও কেক কাটার আয়োজন করা হয়। দেশ রূপান্তরের প্রতিনিধি মফিজ শিপনের সঞ্চালনায় বক্তব্য দেন প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, দৈনিক গণমন পত্রিকার নির্বাহী সম্পাদক এস এম তমিজউদ্দিন তাজ, ফরিদপুর নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক সাংবাদিক পান্না বালা, বেসরকারি সংস্থা এফ মজিবর রহমান ফাউন্ডেশনের পরিচালক লুনা খন্দকার প্রমুখ।
গাজীপুর : দুপুরে শহরের হাবিবুল্লাহ সরণিতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভাষাশহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক। জেলা প্রতিনিধি আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন প্রেস ক্লাবের সভাপতি মুজিবুর রহমান, সাবেক সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, সাংগঠনিক সম্পাদক হাসমত আলী, সাংবাদিক জহিরুল ইসলাম, মিলটন খন্দকার প্রমুখ। পরে কেক কাটা হয়।
গোপালগঞ্জ : শোভাযাত্রার পর রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়। জেলা প্রতিনিধি রাজীব আহম্মেদ রাজুর সভাপতিত্বে আলোচনা করেন দৈনিক মোহনার সম্পাদক মোজাম্মেল হোসেন মুন্না, সাংবাদিক প্রসূন ম-ল, একরামুল কবীর, সলিল বিশ্বাস মিঠু, সৈয়দ আকবর হোসেন, হুসাইন আহম্মেদ প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ : সকালে প্রেস ক্লাবের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে প্রেস ক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি এম রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান দীপ্তি রহমান, সিনিয়র সাংবাদিক বিমল সাহা, এম সাইফুল মাবুদ, ঝিনাইদহ প্রেস ক্লাবের সহসভাপতি ফয়সাল আহমেদ।
খাগড়াছড়ি : সকালে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রার পর প্রেস ক্লাবের হলরুমে আলোচনা সভা ও কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্মলেন্দু চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নারী সদস্য শতরূপা চাকমা।
কিশোরগঞ্জ : সকাল সাড়ে ১০টার দিকে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনাসভায় মিলিত হয়। পরে কাটা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক। আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইব্রাহিম হোসেন, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক লুৎফর রাশিদ রানা, সদস্য সচিব মনোয়ার হোসেন রনি, প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহিন খান, সাংবাদিক আলম সারোয়ার টিটু প্রমুখ।
নওগাঁ : র্যালি, কেক কাটা ও আলোচনা সভা হয়। দুপুর ১২টায় সড়ক ও জনপথ ভবনের সামনে থেকে র্যালি বের হয়। জেলা প্রতিনিধি পারভেজ রহমানের সভাপতিত্বে অলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান। সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে উপস্থিত ছিলেন।
পাবনা : প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা, আলোচনাসভাসহ নানা আয়োজনে পাবনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা অংশ নেন। পাবনা প্রেস ক্লাবের সহসম্পাদক তপু আহমেদের সঞ্চলনায় ও সভাপতি এ বি এম ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সাংবাদিক রবিউল ইসলাম রবি।
ঠাকুরগাঁও : প্রেস ক্লাবের আধুনিক অডিটোরিয়ামে কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। কর্মসূচির উদ্বোধন করেন প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী ও সংগ্রামী বাংলার সম্পাদক প্রবীণ সাংবাদিক আব্দুল লতিফ। আলোচনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান রহমান মিঠু প্রমুখ।
সাতক্ষীরা : দুপুর ১টায় সাতক্ষীরা সার্কিট হাউজ মিলনায়তনে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও সিভিল সার্জন হুসাইন শাফায়াত। স্বাগত বক্তব্য দেন জেলা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন।
সিরাজগঞ্জ : সকালে শাহজাদপুর উপজেলা পরিষদ হলরুমে কেক কাটা ও আলোচনা সভার আগে শোভাযাত্রা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। বিশেষ অতিথি ছিলেন শাহজাদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনির আক্তার খান লোদী, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ। শাহজাদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন এতে সভাপতিত্ব করেন।
নারায়ণগঞ্জ : সন্ধ্যায় চাষাঢ়ার রাইফেল ক্লাবে আলোচনা সভা ও কেক কাটা হয়। জেলা প্রতিনিধি মোবারক হোসেন কমল খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল। অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি চন্দন শীল, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম প্রমুখ।
নড়াইল : এতিম শিশুদের নিয়ে কেক কাটা, র্যালি ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদসহ সুশীল সমাজের মধ্যে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছাবিনিময় হয়। কর্মসূচিতে নড়াইল প্রেস ক্লাবের সদস্যরাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
টাঙ্গাইল : সকালে প্রেস ক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি নাসির উদ্দিন, সাংবাদিক মহব্বত হোসেন, দেশ রূপান্তরের জেলা প্রতনিধি এম এ রাজ্জাক প্রমুখ।
পঞ্চগড় : শোভাযাত্রার পর প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা এ টি এম সারোয়ার হোসেন, আলাউদ্দিন প্রধান, পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সফিকুল আলম, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, মাসিক আহ্বানের সম্পাদক ও লেখক মাহমুদ আহমদ সুমন, জাসাস নেতা ইউনুস সেখ প্রমুখ।