রাঙ্গামাটি কলেজের ছাত্রী হোস্টেল দুই যুগ পর চালু

নির্মাণের দুই যুগ পর গতকাল রবিবার উদ্বোধন হলো রাঙ্গামাটি সরকারি কলেজের ৫৬ শয্যার ছাত্রী হোস্টেল। একই সঙ্গে কলেজে ৫তলা অ্যাকাডেমিক কাম-এক্সামিনেশন ভবন উদ্বোধন করা হয়। এ ছাড়া একই অনুষ্ঠানে আরও একটি নতুন ৫তলা ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

গতকাল রবিবার সকাল ১০টার দিকে কলেজ মাঠে ছাত্রী হোস্টেল, অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন ও নতুন ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মঈনউদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়া, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, রাঙ্গামাটি শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মৃদুময় চাকমা প্রমুখ।

প্রসঙ্গত, ২৪ বছর আগে হোস্টেলটি নির্মাণ করা হলেও আসবাবসহ প্রয়োজনীয় উপকরণের অভাবে এতদিন এটি উদ্বোধন করা যায়নি।