সৈয়দপুরে ৪ কেজি গাঁজসহ মাদককারবারি গ্রেপ্তার

নীলফামারীর সৈয়দপুরে পৌনে চার কেজি গাঁজাসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ নীলফামারী।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের ঠাকুরের হাট-ঢেলাপীর সড়কে অভিযান চালিয়ে ওই সব গাঁজাসহ মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. শাহীনুর ইসলাম সাহাবুর (২৪) বোতলাগাড়ি ইউনিয়নের হুগলীপাড়া গ্রামের  মো. আজগর আলীর ছেলে বলে নিশ্চিত করেন র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. মুন্না বিশ^াস।

র‌্যাব-১৩ জানায়, বোতলাগাড়ি ইউনিয়ন থেকে মোটরসাইকেলে যোগে এক ব্যক্তি জেলা সদরের ঢেলাপীরে মাদক নিয়ে যাচ্ছেন এমন গোপন খবর পেয়ে র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল ঠাকুরের হাট-ঢেলাপীর সড়কে অবস্থান নেয়। রাত সাড়ে ৯টার দিকে একটি মোটরসাইকেলের গতিরোধ করা হয়।

এ সময় মোটরসাইকেলে থাকা ব্যাগ তল্লাশি করে ওই ব্যাগ থাকা প্লাস্টিককে মোড়ানো তিন কেজি ৭০০ গ্রাম গাঁজা জব্দসহ মোটরসাইকেল চালক মো. শাহীনুর ইসলাম সাহাবুর (২৪) আটক করা হয়। একই সঙ্গে মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও ৪টি সিমকার্ড এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল  জব্দ করা হবে।

র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. মুন্না বিশ^াস বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাতেই মো. শাহীনুর ইসলাম সাহাবুর (২৪) এর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরর পর জব্দকৃত গাঁজা, মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ তাকে সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মো. শাহীনুর ইসলাম সাহাবুর দীর্ঘদিন থেকে চোরাই পথে গাঁজা ও বিভিন্ন ধরনের মাদক এনে সৈয়দপুরসহ জেলার আশপাশে সরবরাহ করে আসছিল বরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে র‌্যাবের কাছে স্বীকার করেছে।’

সৈয়দপুর থানা-পুলিশের পরিদর্শক আবুল হাসনাত খান জানান, গ্রেপ্তারকৃত মাদককারবারিকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’