প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন কথাসাহিত্যিক ও কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন। গতকাল মঙ্গলবার তিনি পরিদর্শনে এলে তাকে সেলস গ্যালারিতে ফুল দিয়ে স্বাগত জানান রূপায়ণ সিটি উত্তরার উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান।
পুরো প্রকল্প পরিদর্শন শেষে ইমদাদুল হক মিলন বলেন, ‘কল্পনার চেয়েও বেশি সুন্দর। আমি যা কল্পনা করেছি তার চেয়েও বেশি সুন্দর। আমি বিশ্বের অনেক দেশ ঘুরেছি। কিন্তু এত সুন্দর পরিকল্পিত গেটেড কমিউনিটি আমার চোখে পড়েনি। আমি নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না, এত সুন্দর একটা কমিউনিটি ডেভেলপ আমাদের দেশে বেসরকারিভাবে সম্ভব।’
এর আগে তাকে এভিনিউ রোড, স্কাই ভিলা, রেইন ফরেস্ট, সান ডেক, রিডিং লাউঞ্জ, মুভি থিয়েটার, জিমনেসিয়াম, সুইমিংপুলসহ পুরো প্রজেক্ট ঘুরে দেখান রূপায়ণ সিটি উত্তরার হেড অব সেলস রেজাউল হক লিমন, হেড অব রূপায়ণ ম্যাক্সাস হানিফ হাকিম।
১৩৪ বিঘা জমির ওপর নির্মিত প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটির এই প্রকল্পে রয়েছে প্রিমিয়াম মানের কন্ডো অ্যাপার্টমেন্ট, স্কাই ভিলা, পেন্থহাউজ, কমিউনিটি ক্লাব, মসজিদ, খেলার মাঠ, শিক্ষাপ্রতিষ্ঠানসহ আধুনিক নগর জীবনের সব আয়োজন। ৬৩ শতাংশ খোলামেলা জায়গার পাশাপাশি রয়েছে সাড়ে ছয় কিলোমিটারের জগিং ট্র্যাক ও গাড়ি চলাচলের পৃথক রাস্তা।