প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার ময়নাতদন্ত রিপোর্ট প্রকাশ হয়েছে। মৃত্যুর সময় তার শরীরে কোনো ধরনের অ্যালকোহল বা মাদকের নমুনা পাওয়া যায়নি।
১৯৮৬ বিশ্বকাপজয়ী তারকা গত ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান।
তার ময়নাতদন্ত রিপোর্টে কিডনি, হার্ট এবং ফুসফুসের সমস্যার কথা উল্লেখ করা হয়েছে।
ম্যারাডোনার মৃত্যুর তদন্তের অংশ হিসেবে ময়নাতদন্তের রিপোর্ট সামনে আনার নির্দেশ ছিল। কিংবদন্তি এই ফুটবলারের চিকিৎসায় কোনো গাফিলতি ছিল কিনা সেটি খতিয়ে দেখাই ছিল লক্ষ্য।
মস্তিষ্কের রক্ত জমাট বাঁধায় নভেম্বরের শুরুতে ম্যারাডোনার সফল অস্ত্রোপচার হয়। এরপর হাসপাতালও ছাড়েন। তবে অ্যালকোহল আসক্তির জন্য বাসাতেই রিহাবে ছিলেন ম্যারাডোনা।
কিন্তু নভেম্বরের শেষ সপ্তাহে হঠাৎ-ই বিশ্ব ফুটবলকে স্তব্ধ করে না ফেরার দেশে পাড়ি দেন ম্যারাডোনা।