করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে বেড়ে গেছে হাত ধোয়া। একই সঙ্গে গোসল, কাপড় ধোয়াসহ বাড়ি-ঘর পরিচ্ছন্ন রাখতেও বেড়েছে সাবান আর ডিটারজেন্টের ব্যবহার। এর ফলে দেশে গত বছরের তুলনায় সাবান আর ডিটারজেন্টের উৎপাদন বেড়েছে ১২ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক প্রতিবেদনে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সাবান ও ডিটারজেন্ট উৎপাদন হয়েছে এক লাখ ৩৪ হাজার ৪১১ টন। ২০১৯ সালে তা ছিল এক লাখ ২০ হাজার ২১১ টন। যা ১২ শতাংশ বেশি।
বিবিএস জানায়, সাবান ও ডিটারজেন্ট উৎপাদন বাড়তে থাকে চলতি বছরের মার্চ-এপ্রিল মাসে। যা জুন-জুলাইয়ে আরো বেড়ে যায়। এর মধ্যে জুলাই মাসে সর্বোচ্চ ২৫ হাজার ১৮৫ টন সাবান উৎপাদিত হয়। গত বছরের একই সময়ের তুলায় যা ২৫ শতাংশ বেশি। তবে আগস্টে এসে তা আবার কিছুটা কমে যায়।
এ সময়ে বেড়ে যায় লিকুইড সাবানের ব্যবহারও।