টাঙ্গাইলের গোপালপুর পৌর মহিলা দলের সভাপতি ও সাবেক মহিলা কাউন্সিলর হাবিজা বেগমকে ‘পরিকল্পিত হত্যাকান্ডে’র প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
গতকাল রবিবার দুপুরে টাঙ্গাইল জেলা মহিলা দলের উদ্যোগে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াসমিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম প্রমুখ। আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সহসভাপতি আতাউর রহমান জিন্নাহ, সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, যুগ্ম সম্পাদক খন্দকার রাশেদুল আলম ও শফিকুর রহমান খান শফিক, প্রচার সম্পাদক একেএম মনিরুল হক, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোহাম্মদ সাফি ইথেন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।