নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। এরা হলো জোবায়ের (২৫) ও ইমন মিয়া (২২)। তারা চালককে কুপিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে। মামলার পর গতকাল রবিবার তাদের নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়।
এর আগে গত শনিবার রাতে আড়াইহাজার পৌরসভা এলাকায় অটোরিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে স্থানীয়রা তাদের হাতেনাতে আটক করে। ওই দুই তরুণ এক চালককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।