শতাব্দীসেরা রোনালদো, বর্ষসেরা লেভানডোস্কি

সাফল্যময় বছরের পুরস্কার পেলেন রবার্ট লেভানডোস্কি। কিছুদিন আগেই জিতেছেন ফিফা দ্য বেস্ট পুরস্কার। এবার গ্লোব সকারের চোখে ২০২০ সালের বর্ষসেরা ফুটবলারও হলেন। গতবার এ পুরস্কার জিতেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আর এই শতাব্দীর সেরা ফুটবলার হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০১২ সালে ডিয়েগো ম্যারাডোনা প্রথমবার এ পুরস্কার জিতেছিলেন। আর্জেন্টিনা ফুটবল ঈশ্বরের পর দ্বিতীয় ফুটবলার হিসেবে পুরস্কারটি জিতলেন রোনালদো। এমনিতে সবচেয়ে বেশি ৬ বার গ্লোব সকারের বর্ষসেরা পুরস্কারও আছে জুভেন্তাস তারকার। আগে ২০১১, ২০১৪, ২০১৬, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে এ পুরস্কার জিতেছিলেন জুভেন্তাস তারকা। সর্বোচ্চ গ্লোব সকার পুরস্কার পাওয়া ফুটবলারও তিনি। এছাড়া বর্ষসেরা কোচ হয়েছেন বায়ার্ন মিউনিখকে ট্রেবল জেতানো হান্সি ফ্লিক। বর্ষসেরা দলও মৌসুমের সব শিরোপা জয়ী জার্মান জায়ান্টরা। শতাব্দীর সেরা কোচ পুরস্কার জিতেছে সাবেক বার্সেলোনা ও বর্তমানে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। আর শতাব্দীর সেরা দল হয়েছে রিয়াল মাদ্রিদ। ইন্টারনেট।