পঞ্চগড় কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন ভোট কেন্দ্র পরিদর্শন থেকে ফেরার পথে কেন্দ্রের সামনেই জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীরের গাড়ি ভাঙচুর করেছে কয়েকজন উচ্ছৃঙ্খল যুবক।
সোমবার ১১টায় এই ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে থাকা রবিউল ইসলাম নামে এক পুলিশ সদস্যও আহত হন।
পৌরসভা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর জানান, ওই কেন্দ্র পরিদর্শন করে ফেরার পথে কেন্দ্রের সামনেই পেছন দিক থেকে লাঠি হাতে কয়েকজন যুবক দৌড়ে এসে তার গাড়ি ভাঙচুর শুরু করে। তারা গাড়ির পেছনের গ্লাস পুরোটাই ভেঙে ফেলে।
তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কারা ভাঙচুরের সঙ্গে জড়িত তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।