মোহাম্মদ মামদুদুর রশীদ গতকাল সোমবার এনসিসি ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ব্যবসা উন্নয়নের দায়িত্বে ছিলেন। এ ছাড়া তিনি আইপিডিসি ফাইন্যান্স পর্ষদের অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ৩১ বছরের অভিজ্ঞতাসম্পন্ন পেশাদার ব্যাংকার রশীদ ব্র্যাক এবং ব্র্যাক ইন্টারন্যাশনালের গ্রুপ চিফ ফিন্যান্সিয়াল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে ব্র্যাক ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন মাহমুদুর রশীদ। বিজ্ঞপ্তি