নবজাতকের ছবি প্রকাশ করলেন নির্ঝর

জনপ্রিয় অভিনেত্রী অপি করিম ও  নির্মাতা এনামুল করিম নির্ঝরের সংসারে এসেছে নতুন অতিথি। কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন তারা।২৮ ডিসেম্বর, সোমবার রাজধানীর স্কয়ার হাসপাতালে অপির কোলজুড়ে এসেছে নবজাতিকা।

এদিকে নবজাতিকার ছবি প্রকাশ করে নির্ঝর একটি পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। নির্ঝর বলেন, ‘গতকাল ২৮ ডিসেম্বর সকাল। স্কয়ার হসপিটালের অপারেশন থিয়েটারের সামনে অপেক্ষা করেছি। উৎকন্ঠায় এটা সেটা ভাবতে ভাবতেই ফেসবুকের স্মৃতিকাতরতা! ২০১৬'র এই দিনে ছেলে রৌদ্রর সাথে কফি পানের ছবি!  এমন সময় বন্ধুর অগ্রজ ডাক্তার আলী ভাই, আমাদের সবার ভাইয়া জানালেন, আমি কন্যা সন্তানের পিতা হয়েছি! আলহামদুলিল্লাহ ! তারপর থেকে বিভিন্ন পরিস্থিতির ব্যস্ততায়, আমি অধিকাংশ ফোন কলই গ্রহণ করতে পারিনি। একারণে অত্যন্ত দুঃখিত।  আপনাদের সকলের শুভকামনার জন্য আমি এবং অপি  আন্তরিকভাবে কৃতজ্ঞ! আল্লাহ'র অশেষ রহমতে কন্যা ও মা সুস্থ আছে।’

অপি-নির্ঝর তাদের কন্যাসন্তানের নাম রেখেছেন রশ্মি রুয়াইদা করিম। অপি-নির্ঝর দম্পত্তির এটা প্রথম সন্তান।

উল্লেখ্য, ২০১৬ সালের ৭ জুলাই এনামুল করিম নির্ঝর ও অপি করিম ভালোবেসে বিয়ে করেন। শোবিজ অঙ্গন ছাড়াও তারা দুজনই স্থপতি হিসেবেও প্রতিষ্ঠিত।