ভিকারুননিসার নতুন অধ্যক্ষ কামরুন নাহার মুকুল

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। মিরপুর দুয়ারিপাড়া সরকারি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক কামরুন নাহার মুকুলকে এ পদে বসানো হয়েছে। গতকাল এ সংক্রান্ত একটি নির্দেশনা স্কুলে পাঠানো হয় বলে কর্র্তৃপক্ষ থেকে জানা গেছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ ফওজিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। সম্প্রতি তার বিরুদ্ধে বিদ্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ পরীক্ষার খাতায় নম্বর বাড়িয়ে দেওয়ার অভিযোগ তোলা হয়। সেই অভিযোগ তদন্ত করেন ভিকারুননিসার গভর্নিং বডির সভাপতি বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান। অভিযোগ প্রমাণ পাওয়ার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন পাঠানো হয়।