চলন্ত বাসে ধর্ষণের চেষ্টা

আদালতে হেলপারের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

সুনামগঞ্জের দিরাই উপজেলায় সিলেট থেকে দিরাইগামী যাত্রীবাহী বাসে কলেজছাত্রীকে (১৭) ধর্ষণচেষ্টার ঘটনায় গ্রেপ্তার বাসের হেলপার আবদুর রশিদ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে আসামি আবদুর রশিদকে আদালতে হাজির করলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাগীব নূরের আদালতে সে জবানবন্দি দেয়। গত রবিবার রাত ১টায় আসামি আবদুর রশিদকে সুনামগঞ্জের ছাতক থানার বুরাই গাঁও গ্রাম থেকে গ্রেপ্তার করে সিলেট পিবিআই। গ্রেপ্তার হওয়া বাসের হেলপারের নাম রশিদ আহমদ (২৭)। তার বাড়ি ছাতক উপজেলার চরমমহল্লা ইউনিয়নের কামরাঙ্গীচর গ্রামে। তার পিতার নাম হাবিব আহমদ।

গত শনিবার বিকেলে সিলেট থেকে দিরাইরয়ের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে ওঠে ওই তরুণী। বাসটি সন্ধ্যায় দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে এলে এ সময়ে ওই তরুণী  ছাড়া গাড়িতে আর কোনো যাত্রী ছিল না।