পরিকল্পিত নগরী গড়তে নগরবাসীর সহযোগিতা চাই: মেয়র জাহাঙ্গীর

গাজীপুরে ঐতিহ্যবাহী পিঠা উৎসব- ২০২১ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গাজীপুর মহানগরীর দিঘীরচালা এলাকায় গাজীপুর সোসাইটির উদ্যোগে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম।

গাজীপুর সোসাইটির সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে উৎসবে বক্তব্য রাখেন, পরিবহন শ্রমিক নেতা ওসমান আলী, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম চৌধুরী, এসএম মোকসেদ আলম, কাউন্সিলর আবদুল কাদির মণ্ডল, মোসলেম উদ্দিন চৌধুরী মূসা, মো. খোরশেদ আলম সরকার, সোসাইটির সাধারণ সম্পাদক মোস্তফা হ‌ুমায়ূন হিমু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র মো. জাহাঙ্গীর আলম বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য পিঠা পায়েসের পাশাপাশি গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া খেলাধুলা গুলোও আমাদের ফিরিয়ে আনতে হবে।

তিনি গাজীপুর সিটিকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে নাগরিকদের প্রতি আহ্বান জানান।