শ্যূন্যেয়া’র বর্ষপূর্তিতে সম্মাননা ও নাট্য প্রদর্শনী

প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি উদযাপন করতে যাচ্ছে নাট্যদল ‘শ্যন্যেয়া’। শনিবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে সম্মাননা প্রদান ও নাটকের প্রদর্শনীর আয়োজন করেছে সংগঠনটি। 

বর্ষপূর্তি উপলক্ষ্যে প্রথমবারের মতো ‘থিয়েটার বন্ধু সম্মাননা’ প্রবর্তন করেছে নাট্যদলটি। এবার এ সম্মাননা পেতে যাচ্ছেন থিয়েটার পত্রিকা ‘ক্ষ্যাপা’র সম্পাদক ও নাট্যদল ‘অনুস্বর’ এর নাট্যশিল্পী পাভেল রহমান। সন্ধ্যা সাড়ে ৬টায় সম্মাননা প্রদান করা হবে। পরে ৭টায় শ্যূন্যেয়া মঞ্চস্থ করবে সাইন্স ফিকশন নাটক ‘মানুষ’। জাভেদ মাহমুদের লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন নাজমুল হোসেন।

নাটকের প্রদর্শনী টিকেটের বিনিময়ে অনুষ্ঠিত হবে। টিকেট মূল্য ১০০/২০০/৩০০/৫০০ টাকা। অগ্রীম টিকেট এর জন্য যোগাযোগ- ০১৬৮০৪২০৩৯৩ (আসিফ)।

‘মানুষ’ নাটকটিতে অভিনয় করবেন রেফাত হাসান সৈকত, তানজিদা শহীদ মৌ, অনন্যা নিশি, মাজেদ আহমেদ, হোসাইন জীবন, রায়হান আহমেদ, নাজমুল হোসেনসহ আরো অনেকে। আলো প্রক্ষেপন- হোসাইন জীবন। আবহ সঙ্গীত- সালেহীন শুভ। প্রোডাকশ ম্যানেজার- রেফাত হাসান সৈকত এবং মাজেদ আহমেদ।