জয়পুরহাটে সংবাদপত্র এজেন্ট ও হকারদের মতবিনিময়

দৈনিক ‘দেশ রূপান্তর’ পত্রিকার সাফল্যের দুই বছর উপলক্ষে জয়পুরহাটে সংবাদপত্র এজেন্ট ও হকারদের মধ্যে মতবিনিময় সভা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জেলা সংবাদপত্র হকারস ইউনিয়ন কার্যালয়ে সংগঠনের সভাপতি আবদুল হামিদ বাবুর সভাপতিত্বে পত্রিকার আগামী দিনের বিভিন্ন দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা।

সভা সঞ্চালনা করেন জেলা সংবাদপত্র হকারস ইউনিয়নের সাধারণ সম্পাদক ও পত্রিকার এজেন্ট শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পত্রিকার এজেন্ট মাহবুব আলম বাবু, জেলা সংবাদপত্র হকারস ইউনিয়নের কোষাধ্যক্ষ বিদ্যুৎ হোসেন, কার্যনির্বাহী সদস্য সোহেল রানা, সুমন হোসেনসহ এজেন্ট ও হকাররা।