গার্ডিয়ান লাইফের সিইও রাকিবুল করিম

পদোন্নতি পেয়ে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ডিএমডি হয়েছেন বর্তমান সিএফও শেখ রাকিবুল করিম। তিনি ডিএমডি পদের পাশাপাশি কোম্পানির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব পালন করবেন। শেখ রাকিবুল করিম ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) একজন ফেলো মেম্বার। ২০০৬ সালে আইসিএবির তত্ত্বাবধানে থাকা কেপিএমজি বাংলাদেশ থেকে তিনি এই যোগ্যতা অর্জন করেন। তার ২২ বছরের বেশি ব্যবস্থাপনা পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। গ্রামীণফোন, বাংলালিংক ও কেপিএমজির মতো কোম্পানিতে সিনিয়র ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট পদে ১৮ বছরের বেশি কাজের অভিজ্ঞতাও রয়েছে। বিজ্ঞপ্তি