লোহাগড়ায় ৫ পরিবারকে ঘর নির্মাণ করে দিলেন মাশরাফী

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা নিজের টাকায় নড়াইলের লোহাগড়ায় পাঁচটি পরিবারকে ঘর তৈরি করে দিয়েছেন। সোমবার দুপুরে ঘর পাঁচটি পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হয়।

লোহাগড়া উপজেলার পারমল্লিকপুর গ্রামের ভ্যানচালক ও দিনমজুর আজিজুর মোল্লা, বিনা বেগম, তুরকান শেখ, মোতালেব ও আমিনের বসতঘর দেড় মাস আগে আগুনে পুড়ে যায়।

সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা তখন সরেজমিনে পরিদর্শন করেন এবং এরপর নিজের টাকায় তাদের বসতঘর তৈরির সিদ্ধান্ত নেন।

ঘরগুলি তৈরির কাজ তত্ত্বাবধান করেন লোহাগড়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল ফকির (ইমরান)।

হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম, সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুন্সী জোসেফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান, লোহাগড়া পৌর যুবলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা আশরাফুল, মারুফ হুসাইন, আব্দুল্লাহ আল মামুন, মেহেদী হাসান, হৃদয় শেখ প্রমুখ।