ইবিএলে ২ ডিএমডি নিয়োগ

এম এম হাইকুল হাশমি এবং এম খোরশেদ আলম ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে হাশমি আইএফআইসি ব্যাংকে ডিএমডি, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স প্রধান এবং চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ইতালির ইস্টুটিটো জর্ডানো ডেলামোরে থেকে ব্যাংকিং ও ফাইন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি আইএফআইসি ব্যাংকে ম্যানেজমেন্ট শিক্ষানবিস হিসেবে ক্যারিয়ার শুরু করেন। অন্যদিকে খোরশেদ আলম এনআরবি ব্যাংকের ডিএমডি-রিটেইল ও এসএমই হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসনে এমএসএস ডিগ্রি অর্জনের পর তিনি ম্যানেজমেন্ট শিক্ষানবিস হিসেবে ইস্টার্ন ব্যাংকে যোগ দেন। বিজ্ঞপ্তি